বায়ুমণ্ডলের ওজোন স্তর ছিন্ন হলে যেমন সূর্যালোকের
অতি বেগুনি রশ্মি চলে আসার ভয় রয়েছে,
তেমনি শ্বাসপ্রশ্বাসের বাতাসে ওজোনের পরিমান বেড়ে গেলেও বিপদ কম নয়। তার মানে আকাশে ওজোন না
থাকলে যেমন ক্ষতি, ভূপৃষ্ঠে আবার সেটা থাকলে বিপত্তি। কিন্তু যার থাকা না
থাকা নিয়ে এত সমস্যা, তার আসল চরিত্রটা কী, সেটা প্রথমে বুঝে নেওয়া দরকার। গোদা
বাংলায় বলতে গেলে, সাধারন তাপে এটি একটি ফ্যাকাশে নীল রঙের গ্যাসীয় পদার্থ।
রাসায়নিক ভাবে আবার আমাদের প্রাণবায়ু অক্সিজেনের খুব কাছাকাছি, নির্দিষ্ট করে
বলতে গেলে অক্সিজেনের থেকেও এক কাঠি বাড়া। কারণ বাতাসের অক্সিজেনে যেখানে দুটি
অক্সিজেন পরমানু (O2)রয়েছে সেখানে ওজোনে (O3) রয়েছে তিনটি। তবে তা সত্ত্বেও,
শ্বাসবায়ুর সঙ্গে যদি অতিমাত্রায় ওজোন শরীরের মধ্যে ঢুকে পড়ে তবে তা শ্বাসনালীর
প্রদাহজনিত নানা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সাধারন কাশি থেকে শ্বাসকষ্ট এমনকি
হাঁপানির মত দীর্ঘস্থায়ী অসুখেরও তীব্রতা বাড়িয়ে দিতে পারে অনায়াসে। যে কারণে শিশু বা বৃদ্ধদের কাছে বিশেষ করে ফুসফুস
সংক্রান্ত অসুখে যারা ভোগেন তাদের জন্যে ওজোনের বিপদ সবথেকে বেশী।
এ হেন ওজোন কিন্তু আকাশ থেকে টপকে পড়ে না, যানবাহন ও কারখানার চিমনি থেকে নির্গত
ধোঁয়ার মধ্যেই থাকে ওজোন সৃষ্টির উপাদান। কথিত এই ধোঁয়ার মধ্যে অনেকগুলি দূষিত
উপাদান থাকলেও, তাদের মধ্যে কেবল নাইট্রোজেন অক্সাইড এবং কিছু
উদ্বায়ী জৈব যৌগই অতিরিক্ত সূর্যালোকের দ্বারা বিশ্লিষ্ট হয়ে তৈরি করে ওজোন গ্যাস।
স্বভাবতই গ্রামের চেয়ে শহরে যেখানে যানবাহন বেশী চলে সেখানে ওজোনের পরিমান বেশী
থাকবে, এটাই সাধারন ধারনা। এক্ষেত্রে কোলকাতার মত বড় শহরে যে
আরও কিছু বেশী মাত্রায় ওজোন ভাসমান থাকবে বাতাসে সেটাও প্রায় স্বতঃনির্ধারিত। কিন্তু
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে সেন্টার ফর সাইন্স এনভায়রনমেন্ট (CSE) এর পক্ষ থেকে যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে কোলকাতার হাওয়ায় ওজোন
বিন্যাস নিয়ে বেশ চমকে দেওয়ার মত তথ্য পাওয়া গেছে। । আজকের লেখায় এই চমকের প্রকৃতি
এবং এর পেছনে থাকা সঠিক কারণগুলোকে একে একে বোঝার চেষ্টা করবো।
বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলটি প্রধানত ওজোন স্তর বলে পরিচিত, ভূপৃষ্ঠ থেকে ১৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতায় এর অবস্থান, ২০ কিলোমিটার পর্যন্ত এর পুরুত্ব, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এর অবস্থান বিচার করলে দেখা যায় যথাক্রমে ১৫- ৩৫ কিলোমিটার বা ২০- ৪০ কিলোমিটারের মধ্যে রয়েছে এই ওজোন স্তর। এই প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া প্রয়োজন, বিশ্ব উষ্ণায়ণের কারণে ওজোন স্তরের যে ক্ষয়িষ্ণুতা সেটি কিন্তু ক্রমশ ক্রমশ সেরে উঠছে, তার কারণ রাষ্ট্র গুলির পক্ষ থেকে সম্মিলিতভাবে কিছু দূষণবিরোধী সদর্থক পদক্ষেপ গ্রহণ। সেন্টার ফর সাইন্স এনভায়রনমেন্ট এর পক্ষ থেকে সংস্থার ডিরেক্টর অনুমিতা রায় চৌধুরী সংবাদ প্রতিনিধির কাছে আশা প্রকাশ করেছেন, এই ভাবে চললে আগামী ২০৪০ এর মধ্যে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ পুনরায় স্বাভাবিক মাত্রায় (১৯৮০ ) ফিরে আসবে। এ তো গেল বায়ুমণ্ডলের ওজোন স্তরের কথা, এবারে ভূপৃষ্ঠের বাতাসে বা বিশেষ করে কোলকাতার মত যানবাহন বহুল শহরের বাতাসে ভাসমান ওজোনের পরিমান নিয়ে যে তথ্য সম্প্রতি CSE এর নেওয়া পরিসংখ্যানে উঠে এসেছে তার দিকে নজর দেওয়া যেতে পারে। প্রথাগত ভাবে গ্রীষ্মের দিনগুলোতে সাধারণত হাওয়ায় থাকা ওজোনের পরিমান বৃদ্ধি পায়, এর অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত মাত্রায় তাপমাত্রার বৃদ্ধি পাওয়াকেই প্রধানত দায়ী করা হয়ে থাকে, কিন্তু আশ্চর্যজনকভাবে ২০২১ সাল থেকে গ্রীষ্মের দিনে কোলকাতার বাতাসে থাকা ওজোনের পরিমান ক্রমহ্রাসমান। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২১ সালে কিন্তু তখন কোভিড মাহামারী চলছিল; ফলে লকডাউনের কারণে যানবাহন জনিত দূষণের সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। ফলে তখন কমাটা স্বাভাবিক। কিন্তু তার পরবরতী বছরগুলিতে অতিমারি কেটে গিয়ে জনজীবন স্বাভাবিক হয়ে গেলেও দেখা গেছে সেই ধারা কিন্তু অব্যাহত থেকেছে। জাতীয় মান অনুসারে বাতাসে ওজোনের নিরাপদ পরিমান প্রতি এক ঘন মিটার আয়তন বায়ুর মধ্যে ১০০ মাইক্রোগ্রামের বেশী নয়। এবং অবশ্যই এটি আট ঘণ্টা সময়ের মধ্যে সংগৃহীত পরিমাপ হতে হবে। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্রমাগত ভাবে তা হ্রাস পেতে পেতে ২০২৫ সালে কোলকাতার গ্রীষ্মকালীন হাওয়ায় যে কিঞ্চিৎ পরিমান ওজোন অবশিষ্ট ছিল, ২০২৬ এর মে মাসে এসে দেখা গেল তা পারতপক্ষে শূন্যতে এসে ঠেকেছে। তার মানে আশার কথা, প্রখর গরমে যখন বাড়ার কথা তখন যদি কমে যায় তবে অন্য সময়গুলোতে নিশ্চিত সেটা আরও কমে যাবে। কিন্তু দেখা গেল পুরো উল্টো। ২০২৫ এর নভেম্বর থেকে ২০২৬ এর জানুয়ারি এই তিন মাস সময়কালে নেওয়া পরিসংখ্যান দেখিয়ে দিল আগের ধারনা ভুল। কারণ শীতের দিনগুলোতেই কোলকাতা নগরীর ওজোনের পরিমান খালি বৃদ্ধি পেয়েছে তাই নয়, ছাড়িয়ে গিয়েছে সর্বাধিক সহনশীলতার মাত্রাও।
কোলকাতার ওজোন বৈচিত্র্যের সর্বাধিক যে আকর্ষণীয় দিকটি এবারে আলোচনা করা দরকার সেটি কিন্তু বেশ রহস্যের আবরনে মোড়া। কারণ এক্ষেত্রে বেশী দূষণ যুক্ত অঞ্চলের তুলনায় তথাকথিত সবুজ গাছপালা যুক্ত খোলামেলা স্থানগুলোতেই ওজোনের আধিপত্য বেশী থাকছে বলে জানা গেছে। যেমন ঝিল ও নানা গাছাপালায় ঘেরা সে দক্ষিণ কোলকাতার রবীন্দ্র সরবোর হোক কী যাদবপুরের শহরতলী বা উত্তরের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা গড়ের মাঠ সংলগ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর – সবখানেতেই ওজোনের প্রাবল্য বিস্ময়করভাবে অন্যান্য ধোঁয়া ধূসরিত যানজট মুখর এলাকার থেকে অনেকগুণ বেশী। কিন্তু এমনটা হয় কেন? এর পেছনে রয়েছে একটি মজাদার রসায়ন; যানবাহন নির্গত বিভিন্ন ক্ষতিকর উপাদান বিশেষ করে নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) সহ বেঞ্জিন, অ্যাসিটোন, ইথানল বা জাইলিন কিংবা টলুইনের মত নানা জৈব যৌগ যেমন রোদের আলোকে বিশ্লিষ্ট হয়ে প্রভূত পরিমাণে ওজোন গ্যাস তৈরি করে হাওয়ায়, তেমনি অন্য আর একটি নির্গত উপাদান নাইট্রিক অক্সাইড (NO) আবার এই ওজোন কে ভেঙে পুনরায় তাকে অক্সিজেনে রুপান্তরিত করে ফেলে, যার ফলে তথাকথিত দূষণ অধ্যুষিত অঞ্চলে যেমন ওজোন তৈরি হয় বেশী তেমনি তা আবার বিজারিত হয়ে গিয়ে নষ্টও হয়ে যায় প্রচুর ভাবে। কিন্তু তথাকথিত নির্মল-নিরাপদ বলে পরিচিত জায়গাগুলিতে ওজোন সম্পৃক্ত বাতাস তো ধেয়ে আসে হাওয়া-পরিচলন প্রক্রিয়ার স্বাভাবিক নিয়মে, কিন্তু তাকে নিষ্ক্রিয় করার জন্যে প্রয়োজনীয় নাইট্রিক অক্সাইডের অপ্রতুলতার কারণে তা ওজোন মুক্ত হওয়ার বদলে ওজোন হটস্পট হিসেবে পরিগণিত হয়ে যায়।

পরিশেষে বলব, ওজোনের এই আশ্চর্য বিন্যাস যে শুধু কোলকাতার মধ্যেই সত্য তা কিন্ত নয়, ওজোনের এই প্রকৃতি গোটা বিশ্বের ক্ষেত্রেই এক।
তথ্যসূত্র - ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখে টাইমস্ অব ইন্ডিয়া'য় প্রকাশিত কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রিপোর্ট।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন