সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"এই করেছ ভালো....."!

এই পৃথিবীর সবচেয়ে আদিম এবং একমাত্র নিখাদ মৌলিক সৃষ্টির নাম হলো আলো, যার নেপথ্যে রয়েছে নিদারুণ দহনের ইতিহাস। বলা যায়, আলো আগুনের সহজাত; অর্থাৎ স্রষ্টা একইসাথে দাহ্য এবং আলোক বিকিরণকারী। নিজেকে অকাতরে পুড়িয়েই সে জন্ম দেয় অকুতোভয় আলোক ধারা কে। যার অকপট ছোঁয়ায় সঞ্জীবিত হয়ে ওঠে এ জগৎ জীবন সংসার। আলোর আত্মপ্রকাশ তাই ধরিত্রীর এক অতি নাটকীয় বিস্ময়, এক অলেখকের মহাকাব্যিক আলেখ্য প্রনয়নের গল্প। আলো হয়তো অবতার, তার মহা প্রতাপশালী রশ্মি রূপ অপরিমেয় দুর্দম গতিতে ছুটে আসে ধরার বুকে জমে থাকা আঁধারের রাজ্যপাট ভেঙে নিরাধার করে দিতে! আলোর গতিবেগ কল্পনার মতোই তীব্র এবং বিচিত্রগামী; দহন যত যন্ত্রনার, আলোর বিস্তার তত সুদূরপ্রসারী। কতটা ভয়ঙ্কর সূর্যের জ্বলন যে তা ১৫ কোটি কিলোমিটার দূরে থেকেও তার স্ফুলিঙ্গ স্রোত এসে পড়ে ভূপৃষ্ঠের সমুদ্র পাহাড় মালভূমি থেকে সমতলে! প্রতিদিন সকালে সাইকেলে চড়ে আলো দি আসেন খবরকাগজ দিতে, এই আলো বাড়ির একমাত্র উপার্জনকারী, স্বামী মারা গেছেন অকালে, দুই মেয়ে এক ছেলের ভার এখন তাঁর কাঁধে, ঝড় বৃষ্টিতেও কোনো ছাড় নেই, কেমন আছেন - জিজ্ঞাসা করলেই চোয়াল শক্ত করে বলেন, ...