সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মৃত্যুর পরে, অভিমানী সুনীল?

পুনর্জন্মে তাঁর বিশ্বাস ছিল না একেবারেই , তবু যদি   আপনি রাজা  হতেন  তবে রানী   হত কে  গোছের প্রশ্নের মত , তাঁকে যখন জিজ্ঞাসা করা হল - পরের জন্মে তিনি কি তাঁর বর্তমান জীবনকেই পুনরায় ফিরে পেতে চাইবেন ? উত্তর দিতে বেশীক্ষণ সময় লাগাননি   সুনীল গঙ্গোপাধ্যায়। সটান বলে দিয়েছিলেন – না!   তার মানে, সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর জীবনের দ্বিতীয় ভাগ  চান নি! বরং আবহমান সময়ের কাছে তিনি যে চির  অদ্বিতীয় হয়েই থেকে যেতে চান সে কথাই ব্যক্ত করেছিলেন অকপটে। পরক্ষণেই অবশ্য   তাঁর ঠোঁটের কোণায়   ফুটে উঠেছিল   মুচকি হাঁসি ; বলেছিলেন , সুনীল নয়,   সেরকম সুযোগ পেলে তিনি একজন মেয়ে হয়ে   জন্ম নিতে চান। কারণ   মেয়েদের জীবনটা তাঁর ভালো করে জানা নেই। এই প্রসঙ্গে খানিকটা ভিন্ন প্রেক্ষাপটে হলেও,  কিংবদন্তী গায়িকা   লতা মঙ্গেশকরের কথা স্মরণীয়; যিনি এক সাক্ষাৎকারে   বলেছিলেন  -  তিনি আর   লতা মঙ্গেশকর হতে চান না । কারণ লতা মঙ্গেশকরের জীবনটা ভীষণ যন্ত...