২০২৬, ফেব্রুয়ারির একদম শেষের দিকে এসে প্রবল যুদ্ধ শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে একদিকে থাকে ইরান অন্যদিকে ইজরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সংযুক্ত শক্তি। সারা বিশ্বব্যাপী এর চরম প্রভাব পড়ে, আক্রমন ও প্রতি আক্রমনের ঝাঁঝে জীবন ও সম্পদ হানির কোনো সীমা পরিসীমা থাকে না। কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়; সেখানে শান্তিকামী মানুষের মন আবার যে কোনো সীমানার ঊর্ধ্বে, দেশকালের উপরে উঠে তাঁদের সহমর্মী হৃদয় সকল দুর্দশাগ্রস্ত মানুষের কষ্টেই ব্যথা অনুভব করে। মানবিক সংবেদনশীলতায় যুদ্ধের করাল রূপ যে ধ্বংসের ছবি নিয়ে হাজির হয় তাতে প্রকৃতির চিরাচরিত সৌন্দর্য উপকরণ গুলো তা যতই দৃশ্যগত মাধুর্য নিয়ে আসুক না কেন তা আসলে মৃত্যুপুরীর বুকে জোছনার মতই নিরর্থক; প্রাণহীন চেতনায় প্রেরণা জাগানোর ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই নয়। খানিকটা এই ভাবনা বৃত্তের মধ্যে আবর্তিত হতে হতেই এই কবিতার জন্ম, যেটির নির্মাণ সম্পন্ন হয় যুদ্ধ সংঘটিত হওয়ার (২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬) ঠিক ১২ দিনের মাথায়। কবিতাটির নাম 'পাতালবাসে প্রেম', লেখার পর প্রাথমিক ভাবে যুদ্ধের বিরুদ্ধে একটি শান্ত এবং সুশীল শ্লেষ হানতে...