একসময় সাঁজোয়া গাড়ির ঘর্ঘর শব্দে চারিদিক কেঁপে কেঁপে উঠতো । আজ সেখানে চায়ের কাপের টুংটাং , ধোঁয়া ওঠা পেয়ালায় চুমুক দিতে দিতে সুমধুর সংলাপের গুঞ্জন ভেসে আসে দিনরাত । এই মহা পরিবর্তনের মূলে কিন্তু রয়েছে একটি নদী , তার নামটি অবশ্য ভারী মিষ্টি - নায়ামজঙ্গ চু । হিমালয়ের বুক থেকে নেমে সে অরুনাচল প্রদেশের জেমিথাঙ্গ গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে । তার কুলকুল স্বর , কিশোরীর পায়ের নুপূরের মতো সারাক্ষণ বেজে চলে জেমিথাঙ্গে বসবাসকারী মনপা উপজাতির সহজ সরল মানুষদের কানে । উপত্যকার এই নদী পেরিয়ে ২০ কিলোমিটার পথ গেলে চীনের সীমান্ত । কিন্তু নদী কী আর এসব সীমানা টিমানা বোঝে ! যদিও এই সীমানার কারণেই যে তার বুকের ওপর একদিন , ইস্পাতের একটি আস্ত ব্রিজ চেপে বসবে , কে জানতো! আসলে সমস্যাটা তৈরি হলো ১৯৬২ সালে , যখন ভারত ও চীনের মধ্যে কথিত লড়াই শুরু হলো । এই লড়াইয়ের পটভূমি তৈরি হয়েছিল অবশ্য ১৯৫০ সালে , যে বছর চীন তিব্বতকে তার নিজের দখলে নিয়ে এসেছিল । এর ফলে...