দিল্লিতে অনুষ্ঠিত ১৮ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সম্প্রতি ২৪ ঘণ্টার ভারত সফরে এসে পৌঁছেছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দুদিন ধরে চলা (১২ ও ১৩ সেপ্টেম্বর, ২০২৬) এই বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন স্থল ছিল দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার। সংবাদে প্রকাশ, চায়না রাষ্ট্রপতির সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক ও তার পাশাপাশি ১২ই সেপ্টেম্বর, শনিবার রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ১২ই সেপ্টেম্বর দুপুরবেলাতেই তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন বলে খবর। চীন এবং রাশিয়া সহ ১১ টি সদস্য দেশের রাষ্ট্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এই শীর্ষ সম্মেলনে। জিনপিং ছাড়া রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের উপস্থিতিও এই সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য দিক বলে মনে করা হচ্ছে । টাইমস অফ ইন্দিয়া'র খবরে প্রকাশ, সম্মেলন স্থলে এই দুই বিশ্বনেতাকে পাশাপাশি দেখা গেলেও মোদীর দেওয়া নৈশভোজে কিন্তু জিনপিং কে দেখা গেল না।
ডিনার পার্টি শুরু হওয়ার পূর্বেই দিল্লির তাজ প্যালেস হোটেলের উদ্দেশ্যে তিনি রওনা দেন; আবু ধাবির যুবরাজ সেখ খালেদ বিন মোহম্মদও ডিনার পার্টিতে অন্যতম গরহাজির ছিলেন, তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে অবশ্য অধিবেশন অন্তে তাঁর আবুধাবি ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
যদিও শি জিনপিং এর পক্ষ থেকে এই অনুপস্থিতির কারণ হিসেবে কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি, তবে এর পেছনে যে কোনো কূটনৈতিক কারণ নেই বরং নেহাতই হোটেলে ফিরে বিশ্রাম নেওয়াই মুখ্য উদ্দেশ্য সেটা নিয়ে ওয়াকিবহল মহল নিশ্চিত ।
উল্লেখ্য শনিবারের এই নৈশভোজে উপস্থিত ছিলেন পুতিন সহ অন্যান্য সদস্য দেশের সম্মানীয় রাষ্ট্র প্রতিনিধিরা; বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন