দেখলে মনে হতে পারে এটি একটি থ্রিডি ছবি। কিন্তু এই স্নো - ফল, ক্রিসমাস ট্রি, স্যান্তাক্লজ, স্নো - ডল আর এই বরফে ঢাকা অদ্ভুত এক শীতের দেশের বাড়ি - আসলে কাগজ কেটে, তুলো, চুমকি, কার্ড বোর্ড দিয়ে বানিয়েছে আমার ভ্রাতুষ্পুত্রী Debangshi Jana, ক্লাশ সেভেনের ছাত্রী। নির্মাণ সৌকর্যে যা তারীফের দাবী রাখে। তাই এটি আমি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
ইতিমধ্যে মেয়েটির পরিবারের লোকেরা আশায় বুক বেঁধেছেন, প্রথম দফা যেভাবে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে তাতে দ্বিতীয় পর্বও সঠিক সময়ে শেষ হবে এবং তার পরে মেয়েটি স্বাভাবিক সব কিছু শুনতে পারবে বলে আশা। পাখির কলরব, মেঘের ডাক, বৃষ্টির শব্দ থেকে মানুষের মুখের ভাষা। ডাক্তার মোহন বলেছেন, দ্বিতীয় চিপটি প্রতিস্থাপিত হয়ে গেলে বাইরের কানের পাতা অংশটি না থাকলেও চলবে। তবে এক্ষেত্রে কানের পাতার মত দেখতে কৃত্রিম কান ব্যবহার করা যেতে পারে, যেটি স্বাভাবিক শোনার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন না করলেও বাহ্যিক কর্ণহীন অবস্থাটির পরিবর্তন করবে।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে এই বিরল জন্মগত ত্রুটি যেটিকে পরিভাষায় বাইল্যাটারাল মাইক্রোটিয়া উইথ কনজেনিটাল অরাল অ্যাট্রেসিয়া বলা হয় যেখানে জন্মগত ভাবে শিশুর বহিঃকর্ণ সহ বাইরের দৃশ্যমান পিনা অংশটি গড়ে ওঠে না, সেটা থেকে মুক্তি দিতে এই ধরনের OSIA -3 বোন কন্ডাক্টশন ইমপ্ল্যান্ট প্রক্রিয়াটি পূর্ব ভারতে প্রথম।
প্রকৃত অর্থে বলতে গেলে, সাত বছরের মেয়েটি এখন শব্দ আর শব্দহীনতার মাঝে দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে আছে, দেয়াল ভেঙে পৃথিবী শব্দ মুখর হয়ে উঠবে এই আশায়।
একটা শ্রুতিনাটকের কথা মনে পড়ে গেল। কিশোরবেলায় শোনা, ইতিমধ্যে বহু বছর পেরিয়েও গিয়েছে; কিন্তু এখনও সেই নাটকের মূল গল্পটি অক্ষত থেকে গেছে স্মৃতিতে। আকাশবাণীর কোলকাতা ক’ থেকে প্রতি শুক্রবার রাত আটটার সময় একটা নাট্যানুষ্ঠান সম্প্রচারিত হত, ভীষণ জনপ্রিয় ছিল; গত নয়ের দশকের সময় তখন, এখনকার মত রিল রসে ডুবে থাকার সময় ছিল না সেটা; নিদেনপক্ষে টিভির পর্দায় সন্ধ্যার সোপ কিংবা খবরের চ্যানেলে গলার ফাটানো ঝগড়া দেখে সময় গুজরান করা যাবে সেরকম সম্ভাবনাও সে অর্থে সে সময় ছিল না। তাই বেতার যন্ত্রের ওপর ভরসা, বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় এমন সব দুর্দান্ত নাটক পরিবেশিত হত সেখানে যে রাত আটটা কখন বাজবে সেই ভেবে তর সইত না। তা এরকম এক শুক্রবারীয় নাট্য বাসরে একটি অসাধারণ শ্রুতিনাটক শোনার সৌভাগ্য হয়েছিল আমার যার কথা এখনও ভুলতে পারিনি। এতটাই তীব্র অভিঘাত ছিল এটির যে তার ছাপ যে কোনো শ্রোতার মনেই অনপনেয় দাগ রেখে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ কথা ঠিক এত দিন বাদে নাটকটির কাহিনীকার কে ছিলেন বা তার বেতার নাট্যরূপ কে দিয়েছিলেন সে সম্পর্কে কোনো কিছুই আর আমার মনে নেই, সে জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন যে প্রশ্নটা জরুরী হয়ে ওঠে সেটা হল কোনো জিনিস মনে থাকলেই কী আর কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ করে সেটা মনে পড়ে যায়? নিশ্চয়ই নয়। আসলে স্মৃতির অ্যালবামে সঞ্চিত থাকা অনেক কিছুর ওপরেই সময়ের সঙ্গে সঙ্গে অব্যবহারের ধুলো পড়ে যায়, কিন্তু কখনো কখনো এমন এমন অনুষঙ্গ আমাদের সামনে এসে হাজির হয় যে তা বন্ধ জানালা ভেঙে হঠাৎ করে আলো এসে পড়ার মত সেই ধুলো মাখা স্মৃতিটাও ঝুপ করে মনের আঙ্গিনায় এসে হামলে পড়ে। এ ক্ষেত্রেও তাই। যদিও সেই স্মৃতি জাগানিয়া ট্রিগারটির কথা একেবারে শেষে গিয়েই বলবো বা হয়তো বলবো না বা আপনাদের অনুমানের ওপরেই ছেড়ে দেবো সে কথা এখনও ঠিক করিনি। আগে সে মর্মন্তুদ কাহিনীটির কথা বলা যাক।
ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছে আর তার মাঝেই জগন্নাথ দেব ও দাদা বলরাম তাদের আদরের বোন সুভদ্রাকে নিয়ে বেরিয়ে পড়েছেন মাসীর বাড়ির উদ্দেশ্যে, গ্রামে গঞ্জে এখন চাষাবাদের মরসুম, নাঙল দেওয়া ধান রোপণ করা ইত্যাদি এখন সবার আগে, এর মধ্যে হলধর বলরামের মাসির বাড়ি ঘুরে আসাটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে বিলকুল প্রশ্ন উঠতে পারে। এ কথা ঠিক, এখন দিন বদলেছে, চাষের কাজে বলদ কিংবা হাল প্রভৃতি শব্দ গুলো এখন ওই অভিধানের পাতাতেই টিকে আছে। বাস্তবে এদের অস্তিত্ব ওই ঢেঁকি কিংবা ঢেঁকি ছাঁটা চালের মতই অর্থহীন। তবে একটা গল্প আছে, ভগবান কৃষ্ণের পরলোকগতির সঙ্গে সঙ্গে দ্বাপর যুগের অবসান এবং তদপরবতী কালে কলির সূচনা হয় বলে কথিত রয়েছে, সেখানে জগন্নাথ দেবের উদ্ভব যেহেতু ভগবান কৃষ্ণের অদাহ্য দেহাবশেষ তথা পবিত্র দারু ব্রহ্ম থেকে হয়েছে বলে শাস্ত্রকারেরা বলে গেছেন তাই জগন্নাথ দেব যে একান্তই কলির দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানেই এক অবধারিত টুইস্ট চলে আসে মনে, কারণ কলির অলি গলি থেকে ধুলো বালি সবই তো টুইস্ট নির্ভর, সেখানে প্রভু জগন্নাথ তাঁর বাৎসরিক রথযাত্রায় যত সমাদরে জ্যেষ্ঠ ভ্রাতা এবং ভগিনীকে সঙ্গে নিয়ে বেরোন অথচ নিজ পত্নী লক্ষ্মী দেবীকে সফরসঙ্গী হওয়া থেকে বিরত রাখেন এটা নিয়ে তো প্রশ্ন উঠে যাওয়াটাই স্বাভাবিক। উঠলে তেমন অস্বাভাবিক মনে হয় না।। তেমন অস্বাভাবিক কিছু নয়। তেমন বিস্মিত হওয়ার কিছু থাকে না। । অন্তর্কলহ তত্ত্ব খাড়া হবেই। হওয়াটাই স্বাভাবিক। মাথাচাঁড়া দিয়ে উঠবে তাতে বিস্ময়ের কিছু নেই। যদিও বলরাম পত্নী রেবতী দেবীকেও এই যাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় না, কিন্তু জগন্নাথ সহধর্মিণী মহালক্ষ্মীকে নিয়ে
এখন কিশোর কুমারের গানের সুর ধরে “এ কি হল, কেন হল” বলে নিশ্চই আপনাদের মনেও নানা কৌতূহলী প্রশ্ন জাগছে, কিন্তু এর উত্তর একটু পরে বলব, তার আগে বরং কবে হল এই প্রশ্নের নিরসন করার চেষ্টা করি। ঘটনাটি ঘটে গত ছয়ের দশকের শেষের দিকে, স্কুল প্রতিষ্ঠার (১৯৬৫) অল্প কয়েক বছরের মধ্যেই। প্রসঙ্গত এটি নিয়ে আমি একটি সাক্ষাৎকারে প্রথম শুনেছিলাম, তারপরে সম্প্রতি এ নিয়ে আরও খোঁজখবর নিতে পৌঁছে গিয়েছিলাম খোদ স্কুলেও।
কথায় আছে, মেজাজ দেখাতে গেলে রাজার মত দেখাতে হয় আর সারপ্রাইজ দিতে গেলে কিশোর কুমারের মত। কারণ কিশোর কুমারের কাছে সারপ্রাইজ দেওয়াটা ছিল একেবারে সহজাত, তাঁর পুরো জীবনটাকে যদি আতস কাঁচের তলায় এনে দেখা যায় তবে তাতে শুধু চমকের ঝলকই দেখা যাবে। শৈশবে কর্কশ গলার অধিকারী হয়েও কীভাবে ভারতীয় উপমহাদেশের সর্বজনপ্রিয় নেপথ্য গায়ক হয়ে উঠলেন কিংবা লাজুক স্বভাবের হয়েও কীভাবে হয়ে উঠলেন কিংবদন্তী কৌতুকাভিনেতা কিংবা তথাকথিত নন সিরিয়াস বলে পরিচিত হয়েও
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে!
মেঘের
মুখে পারদ আভা, কোথাও তা
তাল গাত্রের মত কৃষ্ণকায়, কোথাও আবার
স্তিমিত রোদের ক্লান্তি মাখা। বৃষ্টিবতী ঋতু শ্রাবণের মেঘাক্ত আকাশ,
উপুড়
করা বৃত্তাকার ফুল সাজির মত পুষ্প সম বারিবিন্দু ঝরায়,
কখনো
মন্দ্র কখনো তুঙ্গ নাচনে। রবিহীনতার রৌদ্রহীন দশা করুণ
অভিমানে তাকে মৃত্তিকার কাছে সুগচ্ছিত রাখে, পথ থেকে পথান্তরে
ঝরে পড়া সে অভিসার চিহ্ন চিতার লীনতাপ নিয়ে উবে যেতে
ছুটে যায় অন্তিম দহনের পথে।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি,
চিৎপুর
রোড, কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট,
তারপরে
কর্নওয়ালিস স্ট্রিট এবং সবশেষে নিমতলা মহাশ্মশানের অগ্নিপথে মহা উড়ান।
শায়িত
রবি, কুসুমাবৃত;
বেনারসির
জরিদার পরিধানের পরে বেল জুঁই কাঁড়ি কাঁড়ি। সঙ্গে পূর্ণ বিকশিত সিতপদ্ম
এবং নৈশগন্ধার নিবিড় সমাবেশ। পায়ের কাছে কাঁঠালচাঁপা ফুলের শ্রদ্ধা নিষ্ঠ সমর্পণ,
পুত্র
রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবী সেই নিবেদনের নেপথ্যে। কণ্ঠ থেকে আপাদলম্বিত
রজনীগন্ধার মাল্য ভূষণ। বৃষ্টিপাতের মধুর রসায়নে সে পুষ্পশতদল সিঞ্চন স্নিগ্ধ,
মিষ্টি
সুরেলা সুগন্ধে সুবাসিত।
দুপুর
১২ টা ১০, তাঁর চির অস্তাচলে যাওয়ার সংবাদ ঘোষিত হতেই,
নন্দলাল
বসু রাজ পালঙ্ক নির্মাণে ব্রতী হলেন। সাহিত্যের আকাশে সদা শ্বাশত রবির পার্থিব
অন্তর্ধান যেন দরবার থেকে রাজার বিদায় নেওয়া, রাজ প্রস্থানের বিদায়
যাত্রা তাই রাজকীয় হওয়াই বাঞ্জনীয়; নন্দলাল উচ্চ কণ্ঠে হেঁকে
উঠলেন, রাজার রাজা আজ তাঁর শেষ নগর পরিক্রমায় যাবেন,
সমারোহে
কোনো কমতি কাম্য নয়; উচ্চারণে আবেগের বাষ্পভার তাঁর কণ্ঠকে নিবিড় দলনে কম্পিত
করে গেল।
দোতলার
ঘরে শেষ বারের মত রবি-স্নান সম্পন্ন হতে তাঁকে
পরিয়ে দেওয়া হল সোনালী পাড়ের ঘিয়ে রঙের বেনারসিরর কোঁচানো ধুতি,
গরদের
পাঞ্জাবী, হাঁটু পর্যন্ত বিস্তৃত বেনারসির উত্তরীয়। বুকের
ওপর জড়ো করা দুটি হাতের মাঝে গুঁজে দেওয়া হল হরিৎ মৃণাল নির্গত
শ্বেত কমল কোরক।
কিন্তু
ভরা বাদল দিনে এমন তো কথা ছিল না, নিঝুম শয়নে শায়িত থেকে লক্ষ কণ্ঠে নিরলস গর্জিত
হওয়া জয় বিশ্বকবি জয় কিংবা বন্দেমাতরম ধ্বনি তাঁর নির্গত প্রানের দ্বারে নিরন্তর
ব্যর্থ কুঠারাঘাত করে যাবে। তিনি তো চেয়েছিলেন কোলকাতার উন্মত্ত কোলাহল থেকে বেঁচে
শান্তিনিকেতনের খোলা নিভৃতে শুকনো পাতা কিংবা পাকা সুপারির মতন মাটির সাথে মিশে
যেতে। তাঁর এই শেষ ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন শিক্ষাবিদ হেরম্ব চন্দ্র মৈত্রের
কন্যা তথা বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালনবিশের সহধর্মিণী নির্মলকুমারী মহালনবিশ কে,
যিনি
জীবনের শেষ দিনগুলোতে কবির পাশে সবসময় উপস্থিত থেকেছেন এবং তাঁর সেবা করেছেন। মজা
করে কবি যাকে হেডনার্স বলে ডাকতেন।
কবি তাঁর ‘জীবনস্মৃতি’তে লিখছেন, বর্ষা ঋতু
আসলে বাল্যকালের ঋতু। “শ্রাবণের গভীর রাত্রি, ঘুমের ফাঁকের মধ্য দিয়া ঘনবৃষ্টির
ঝমঝম শব্দ মনের ভিতরে সুপ্তির চেয়েও নিবিড়তর একটা পুলক জমাইয়া তুলিতেছে। একটু যেই
ঘুম ভাঙিতেছে মনে মনে প্রার্থনা করিতেছি, সকালেও যেন এই বৃষ্টির বিরাম না হয়।“
শৈশবের সেই বিরামহীন বৃষ্টির স্মৃতি যা কবির কাছে নিবিড় নিদ্রার চেয়েও প্রিয়, সেই অবিরাম
শ্রাবণ ধারার কাছে কী পুনরায় তিনি সেই পুলক যেচে ফিরে আসতে চান চির নিদ্রার দেশ ছেড়ে?
বেলা তিনটার কিছু পরে তাঁর জাগতিক শেষ যাত্রার শুরু, লক্ষ মানুষের ভিড়; নন্দলালের
নকশা কাটা পালঙ্কে সোনালী বুটির সিল্কের চাদর ঢাকা, তাতে ঈশ্বরীয় ভঙ্গিমায় শায়িত
কবি প্রায় ভেসে ভেসে চলেছেন, কলেজ স্ট্রিটের বই পাড়া, পুঁটীরামের মিষ্টান্ন,
প্যারাডাইসের শরবত বিপণি ছাড়িয়ে প্রেসিডেন্সি কলেজ, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত
মেট্রোপলিটন কলেজ এবং অবশেষে সেই গঙ্গা তীরের অন্তিম কৃত্যের স্থল।
বিকেল ৫ টা ৪০ তখন, শুরু হল আবার বারি বর্ষণ, হয়তো কবি এই ক্ষণটির জন্যেই লিখে
গেছিলেন গানের এই কথাগুলি “আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে/ গহন মেঘের নিবিড়
ধারার মাঝে।“ (গীতবিতান, বর্ষা পর্বের রচনা)
মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে কবি পুত্র রথীন্দ্রনাথ নিমতলা শ্মশান অবধি আসতে
পারেননি, তাই মুখাগ্নি করার গুরু দায়িত্ব পালন করেন ভ্রাতুষ্পুত্র সুবিরেন্দ্রনাথ।
স্মিতবিকশিত বয়নে/ কদম্বরেণু বিছাইয়া
ফুলশয়নে”
একদিন ঘরে ঢুকে কৃষ্ণগোপাল বেশ খানিকটা বিস্মিত হলেন, কিঞ্চিৎ বিরক্তও। এমন করে দেয়ালের গায়ে কে কী লিখে রেখেছে ঘরের মধ্যে! চুনকাম করা দেয়ালের গায়ে লেখার কালো আঁচড় গুলো সহজেই যে কারোর চোখে পড়ে যাবে। সম্ভবত কাঠ কয়লা দিয়ে লেখা। কাছে গিয়ে দেখলেন – একটা ছড়া লেখা রয়েছে চার লাইনের। দেয়ালে দেয়ালে, মনের খেয়ালে/ লিখি কথা।/ আমি যে বেকার, হয়েছে লেখার/ স্বাধীনতা।। কে লিখল এমন করে! ঘরে থাকার মধ্যে মনমোহন ভট্টাচার্য ও তার স্ত্রী, তবে প্রায়শই সুকান্তকে দেখা যায় বৌদি সরযু দেবীর কাছে যত্নআত্তি পেতে ছুটে আসে। সুকান্তকে নিয়ে কানাঘুষোয় শুনেছেন বটে বন্ধু সুশীলের কাছে। কিন্তু ঘোড়ার মুখ থেকে না শোনা অব্দি শান্তি হচ্ছিল না কৃষ্ণ গোপালের। তাই ডাক পড়ল সুকান্তের। সদ্য কিশোর, মাথায় এক ঝাঁক চুল নিয়ে লজ্জাবনত চোখে হাজির হল সুকান্ত। প্রসঙ্গান্তরে, কবি সুভাষ মুখোপাধ্যায় কিন্তু তার প্রথম সাক্ষাতেই সুকান্তের কবিত্বশক্তি নিয়ে নিঃসংশয় হয়েছিলেন, বিডন স্ট্রীটের চায়ের দোকানে তাঁদের প্রথম দেখা। ভারত সভা হলে আনুষ্ঠানিক সাক্ষাৎ পর্বেরও আগে। আসলে বন্ধু মনোজ ভট্টাচার্য খানিকটা সন্দেহভঞ্জনের কারণেই, খুড়তুতো ভাই সুকান্তকে সেদিন সুভাষের সামনে এনে হাজির করিয়েছিলেন। কয়েকদিন আগে সুকান্তের কবিতার খাতা পড়ে যারপরনাই অবাক হয়েছেন তাঁরা। মাত্র ১৪ বছর বয়সে এমন পরিণত লেখা সম্ভব কিনা তাই নিয়ে বিস্ময়ের রেশ যেন কাটছিল না কিছুতে। অবশেষে সে সংশয় দূর হল; চায়ের আড্ডায় উপস্থিত সুকান্তের চোখের দিকে তাকিয়েই সেদিন সুভাষ বুঝলেন সুকান্তের কবিত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে ঠিক কোন কারণে এমনটা তাঁর মনে হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করলে কিন্তু কোনো সদুত্তর দিতে পারবেন না, এমনটাই লিখেছিলেন সুভাষ তাঁর সুকান্ত সমগ্র’র ভূমিকাতে।
এক্ষেত্রে যদিও সুভাষ মুখোপাধ্যায় নয়, সুকান্তের সামনে দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণগোপাল বোস; যিনি আবার সুকান্তের মুখ থেকে হ্যাঁ বা না কিছু শোনা অবধি ছাড়বেন না। তাই গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কী তুই লিখেছিস দেয়ালে, সুকান্ত? সুকান্ত মাথা নীচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না।এই প্রসঙ্গে বলে নিই এত বছর বাদে ঘরটির মূল গঠন শৈলীতে কোনো বদল না হলেও, কালের
গতিতে দেয়াল গুলোতে কিন্তু বহুবার রঙের পোঁচ পড়েছে, তাই সুকান্তের হাতের লেখার
সাক্ষর আর দেয়ালটির গায়ে দেখা যায় না। বর্তমানে যদিও সেই ঘটনার স্মৃতিকে ধরে রাখাতে
কৃষ্ণগোপাল বাবুর ছেলে দীপঙ্কর বোস সুকান্তের লেখা সেই চার লাইনের কবিতাটিকে
কম্পিউটারে ছেপে দেয়ালে টাঙিয়ে রেখেছেন, সেই পূর্ব দিকের দেয়ালেই – যেখানে সুকান্ত প্রকৃত লিখেছিলেন; যার বাঁ দিকে একটা
লম্বা কুলুঙ্গি রয়েছে এখনও।
একদিন সেই ঘরে
ঢুকে
কৃষ্ণগোপাল বেশ খানিকটা বিস্মিত
হলেন, কিঞ্চিৎ বিরক্তও। এমন করে দেয়ালের গায়ে কে কী লিখে রেখেছে ঘরের
মধ্যে! চুনকাম করা দেয়ালের গায়ে লেখার কালো আঁচড় গুলো সহজেই যে কারোর চোখে পড়ে
যাবে। সম্ভবত কাঠ কয়লা দিয়ে লেখা। কাছে গিয়ে দেখলেন –
একটা ছড়া লেখা রয়েছে চার লাইনের। দেয়ালে
দেয়ালে, মনের খেয়ালে/ লিখি কথা।/ আমি যে বেকার, হয়েছে লেখার/ স্বাধীনতা।। কে লিখল,
এমন! ঘরে থাকার মধ্যে মনমোহন ভট্টাচার্য ও তার স্ত্রী, তবে প্রায়শই সুকান্তকে দেখা
যায় বৌদি সরযু দেবীর কাছে যত্নআত্তি পেতে ছুটে আসে। সুকান্তকে নিয়ে কানাঘুষোয় শুনেছেন
বটে বন্ধু সুশীলের কাছে। কিন্তু ঘোড়ার মুখ থেকে না শোনা অব্দি শান্তি হচ্ছিল না
কৃষ্ণগোপালের। তাই ডাক পড়ল সুকান্তের। সদ্য
কিশোর, মাথায় এক ঝাঁক চুল নিয়ে লজ্জাবনত চোখে হাজির হল সুকান্ত। প্রসঙ্গান্তরে, কবি
সুভাষ মুখোপাধ্যায় কিন্তু তার প্রথম সাক্ষাতেই সুকান্তের কবিত্বশক্তি নিয়ে নিঃসংশয়
হয়েছিলেন, বিডন স্ট্রীটের চায়ের দোকানে তাঁদের প্রথম দেখা। ভারত সভা হলে আনুষ্ঠানিক সাক্ষাৎ পর্বেরও আগে। আসলে বন্ধু
মনোজ ভট্টাচার্য খানিকটা সন্দেহভঞ্জনের কারণেই, খুড়তুতো ভাই সুকান্তকে সেদিন
সুভাষের সামনে এনে হাজির করিয়েছিলেন। কয়েকদিন আগে
সুকান্তের কবিতার খাতা পড়ে যারপরনাই অবাক হয়েছেন তাঁরা। মাত্র ১৪ বছর বয়সে এমন পরিণত লেখা সম্ভব কিনা তাই নিয়ে
বিস্ময়ের রেশ যেন কাটছিল না কিছুতে। অবশেষে সে সংশয় দূর হল, চায়ের আড্ডায় উপস্থিত সুকান্তের চোখের দিকে তাকিয়েই
সেদিন সুভাষ বুঝলেন সুকান্তের কবিত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তবে ঠিক কোন
কারণে এমনটা তাঁর মনে হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারবেন
না, এমনটাই লিখেছিলেন সুভাষ তাঁর সুকান্ত সমগ্র’র ভূমিকাতে।
এক্ষেত্রে যদিও সুভাষ মুখোপাধ্যায় নয়, সুকান্তের সামনে দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণগোপাল বোস;
যিনি আবার সুকান্তের মুখ থেকে হ্যাঁ বা না কিছু শোনা অবধি ছাড়বেন না। তাই গম্ভীর হয়ে
জিজ্ঞাসা করলেন, এটা কী তুই লিখেছিস দেয়ালে, সুকান্ত? সুকান্ত মাথা নীচু করে চুপ
করে দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না।
এই প্রসঙ্গে বলে নিই এত বছর বাদে ঘরটিতে ছোট বড় একাধিক কুলুঙ্গি সহ মূল গঠন শৈলীতে
কোনো বদল না হলেও, কালের গতিতে দেয়াল গুলোতে কিন্তু বহুবার রঙের পোঁচ পড়েছে, তাই
সুকান্তের হাতের লেখার সাক্ষর আর দেয়ালটির গায়ে দেখা যায় না। প্রসঙ্গত সুকান্তের
হাতের লেখা সম্বলিত যে সব চিঠি পত্র (বেশীরভাগই বন্ধু অরুণাচল বসুর উদ্দেশ্যে
লেখা) বা পাণ্ডুলিপি গুলো দেখা গেছে তাতে
কিন্তু তাঁর লেখার ধরনের সঙ্গে রবীন্দ্রনাথের হাতের লেখার সাদৃশ্য বেশ খুঁজে পাওয়া
যায়। সুকান্তের সমসাময়িক বামপন্থী সাংবাদিক ও বিশিষ্ট কবি সিদ্ধেশ্বর সেন, যিনি
সুকান্তের (ভবানী দত্ত লেন স্থিত বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন এর অন্যতম শাখা
সংগঠন কিশোর বাহিনীর ভারপ্রাপ্ত কবি হন সুকান্ত, ১৯৪৫ সালে) বি পি এস এফ সংযোগ সময়
থেকে শুরু করে ডেকার্স লেন থেকে প্রকাশিত দলীয়
মুখপত্র স্বাধীনতা য় কিশোর সভার সম্পাদকের দায়িত্ব পাওয়ার সময়কাল অবধি এমনকি তার
পরেও আমৃত্যু সহচর ছিলেন, সেই তাঁর স্মৃতিচারণাতেও এই মিল থাকার কথা উঠে এসেছে।
একান্ত রবীন্দ্র ভক্ত সুকান্ত যিনি কবি প্রয়াণের (১৯৪১ এর ৭ই আগস্ট) এক বছর বাদে প্রিয়
কবির প্রতি স্মৃতি তর্পণ করে ‘প্রথম বার্ষিকী’(পূর্বাভাস) নামে একটি কবিতা লিখছেন বেলেঘাটার
৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়িতে বসে, তোমার চরণ স্পর্শে রোমাঞ্চিত পৃথিবীর ধুলি/ উঠিছে
আকুলি,/ আজিও স্মৃতির গন্ধে ব্যথিত জনতা/ কহিছে নিঃশব্দ স্বরে একমাত্র কথা/ “তুমি
হেথা নাই”; আবার ‘পঁচিশে বৈশাখের উদেশে” তে (‘ঘুম নেই’ কাব্যগ্রন্থ) ব্যক্ত করছেন
তাঁর রবি অনুরাগের অধীর আকুতির কথা, “আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ,/ আর একবার
তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের।“, সেই সুকান্ত তাঁর আপন লিখনশৈলী বা কাব্য
বিষয়ভাবনাতে যদিওবা রবীন্দ্র ছাপ থেকে মুক্তির জন্যে যথাসাধ্য করলেন কিন্তু হাতের
লেখার ক্ষেত্রে যেন তাকেই আত্মকৃত করে ফেললেন নিজের অজান্তে। সিদ্ধেশ্বর সেন, সুকান্তের নারকেলডাঙা মেন রোডের বাড়িতে
গিয়ে প্রায়শই সুকান্তের ফরমায়েসে রবীন্দ্রসংগীত শুনিয়ে আসতেন, সুকান্ত তখন প্রায়ই
জ্বরে ভুগছেন, হাঁটাহাঁটি বাইরে বেরনো বন্ধ, বিছানায় শুয়ে শুয়েই সিদ্ধেশ্বরের গলায়
রবীন্দ্রগান শোনেন। এমনকি সুকান্ত তাঁর প্রিয় রবীন্দ্রগানের লাইনগুলি নিজের হাতে
লিখে দিতেন সিদ্ধেশ্বরকে। সেই কপি স্মৃতি হিসেবে সিদ্ধেশ্বর রেখে দিয়েছিলেন তাঁর
কাছে। যেটা দেখে সিদ্ধেশ্বরের মনে হয়েছে সুকান্ত যেন রবীন্দ্রনাথেরই লিপি মকসো করেছেন
প্রায়। রবীন্দ্রনাথ যেমন গোটাগোটা, সুন্দর লিখতেন তেমনি।
এই সূত্রে রবীন্দ্রনাথ ও সুকান্তের মধ্যে জন্ম মৃত্যু গত তারিখের দিক থেকেও একটি অদ্ভুত
সংযোগ রয়েছে বলে জানালেন ৩৯ নং হর মোহন ঘোষ লেনের বর্তমান বাসিন্দা তথা ফুলবাগান
সুকান্ত জন্মোৎসব সমিতির দীর্ঘদিনের সম্পাদক দীপঙ্কর বাবু ওরফে বাবু বোস। কারণ কাকতালীয়
হলেও রবীন্দ্রনাথের জন্মদিন এবং সুকান্তের মৃত্যুদিন পড়ে একই মাসে যথাক্রমে ২৫শে
বৈশাখ এবং ২৯শে বৈশাখ তারিখে; আবার অন্যদিকে রবীন্দ্রনাথের মৃত্যুদিন এবং সুকান্তের
জন্মদিনের দিকে তাকালেও দেখা যায় তাদের তারিখ গুলি যথাক্রমে ২২শে শ্রাবণ এবং ৩০ শে
শ্রাবণে পড়েছে ।
বায়ুমণ্ডলের ওজোন স্তর ছিন্ন হলে যেমন সূর্যালোকের অতি বেগুনি রশ্মি চলে আসার ভয় রয়েছে, তেমনি শ্বাসপ্রশ্বাসের বাতাসে ওজোনের পরিমান বেড়ে গেলেও বিপদ কম নয়। তার মানে আকাশে ওজোন না থাকলে যেমন ক্ষতি, ভূপৃষ্ঠে আবার সেটা থাকলে বিপত্তি। কিন্তু যার থাকা না থাকা নিয়ে এত সমস্যা, তার আসল চরিত্রটা কী, সেটা প্রথমে বুঝে নেওয়া দরকার। গোদা বাংলায় বলতে গেলে, সাধারন তাপে এটি একটি ফ্যাকাশে নীল রঙের গ্যাসীয় পদার্থ। রাসায়নিক ভাবে আবার আমাদের প্রাণ বায়ু অক্সিজেনের খুব কাছাকাছি, নির্দিষ্ট করে বলতে গেলে অক্সিজেনের থেকেও এক কাঠি বাড়া। কারণ বাতাসের অক্সিজেনে যেখানে দুটি অক্সিজেন পরমানু (O2)রয়েছে সেখানে ওজোনে (O3) রয়েছে তিনটি। তবে তা সত্ত্বেও, শ্বাসবায়ুর সঙ্গে যদি অতিমাত্রায় ওজোন শরীরের মধ্যে ঢুকে পড়ে তবে তা শ্বাসনালীর প্রদাহজনিত নানা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। সাধারন কাশি থেকে শ্বাসকষ্ট এমনকি হাঁপানির মত দীর্ঘস্থায়ী অসুখেরও তীব্রতা বাড়িয়ে দিতে পারে অনায়াসে। যে কারণে শিশু বা বৃদ্ধদের কাছে বিশেষ করে ফুসফুস সংক্রান্ত অসুখে যারা ভোগেন তাদের জন্যে ওজোনের বিপদ সবথেকে বেশী।
এ হেন ওজোন কিন্তু আকাশ থেকে টপকে পড়ে না, যানবাহন ও কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে থাকে ওজোন সৃষ্টির উপাদান। ধোঁয়ার মধ্যে অনেকগুলি দূষিত উপাদান থাকলেও, তার মধ্যে নাইট্রোজেন অক্সাইড এবং কিছু উদ্বায়ী জৈব যৌগ গুলোই অতি সূর্যালোকে বিশ্লিষ্ট হয়ে তৈরি করে ওজোন গ্যাস। স্বভাবতই গ্রামের থেকে শহরে যেখানে যানবাহন বেশী চলে সেখানে ওজোনের পরিমান বেশী থাকবে, এটাই স্বাভাবিক।
ভাদ্র সংক্রান্তির ভোর, যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনার দিন, কিন্তু সূর্য উঠতেই সেদিন বাংলার গ্রামে গঞ্জে সর্প দেবী মনসা সহ অষ্টনাগের উদ্দেশ্য ভোগদানের মহা পর্ব শুরু হয়ে যায়। সাধারণ লোক বিশ্বাস, শিব ঠাকুরের মানসকন্যার নাকি গরম আহারে চরম অসূয়া, তাই পান্তা ভোগ দেওয়াই রীতি। এর জন্যে আগের দিন রাত থেকে চলে প্রস্তুতি, গোবর জলে লেপা পোছা উনানে, ধুপ ঘুরিয়ে, মনসা স্তুতি গেয়ে শুরু হয় রান্না চড়ানোর পর্ব, অধুনা গ্যাস ওভেনের ওপর গঙ্গা জল ছিটিয়েই শুদ্ধ করা হয় রন্ধন ক্ষেত্র। কারণ পদ্মাসনা মনসা এদিন উনানের আসনে উপবিষ্টা হন। যদিও শাস্ত্রমতে এই তত্ত্বের কোনো ভিত্তি নেই, একান্তই এটি বৃষ্টি মগ্ন বাংলার সর্প সংকুল গ্রাম গঞ্জের ভয়জনিত ভক্তি মাখা মনসা সন্তুষ্টির একটি দীর্ঘ লালিত লোকাচার ছাড়া কিছু নয়।
আকাশে অজস্র ঘুড়ির উড়া
যেন ঘরের অন্দরে নয় খানা সুমসৃণ, সুগোল শাপলা পাতায় এমন সুদৃশ্য ভোগ ব্যঞ্জন সাজানো থাকে চারিদিকে সাথে স্পাইসি, সুমিষ্ট সুরভির ককটেল ছোট্ট হেঁশেল ঘরের জানালা দিয়ে



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন