সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বৈশাখের গনগনে দুপুরঃ পথে চম্বলের দস্যুরা!

  ছোটবেলায় মেলায় দেখা একটা দৃশ্য এখনো ভুলতে পারিনি। একটা মানুষ অনেক উপর থেকে, গায়ে আগুন ধরিয়ে ঝাঁপ দিচ্ছে; নীচে অস্থায়ী ভাবে খোঁড়া ছোট্ট, চারকোনা মত একটা জলাশয় আছে - তার মধ্যে। ভীষণ ঝুঁকি পূর্ণ খেলা। যত দূর মনে পড়ে, লোকটির সারা গা মুড়ে ফেলা হয়েছিল মোটা কাপড়ের নিটোল বেষ্টনে, শুধু চোখ দুটি বাইরে বের করানো ছিল, দেখতে অনেকটা ছবিতে হেলমেট হীন মহাকাশচারীদের মত লাগছিল। আসলে জ্বলন্ত আগুন যাতে ত্বক কে না স্পর্শ করতে পারে তাই এত আঁটোসাঁটো ব্যবস্থা। অনেক দিন আগের কথা। তখন ফায়ার জ্যাকেটের কথা সে ভাবে জানা ছিল না বলেই মনে হয়।  এখন যুগ অনেক এগিয়েছে। আর, সে এগোনোর মাসুল দিতে – পাল্লা দিয়ে বেড়ে চলেছে বৈশাখী দিনের স্বাভাবিক তাপমাত্রাও। সেটা কখনো ৪০ ডিগ্রি বা তাকে ছাড়িয়ে আরও উপরে। অবস্থা বুঝে স্কুল ছুটির ঘোষণা করতে হচ্ছে সরকার কে। দুপুর ১২ টার পর থেকে অসহ্য তাপদাহ থেকে বাঁচতে পরামর্শ দেওয়া হচ্ছে বাড়ি থেকে না বেরনোর। সূর্যের প্রবল রোষানলে   ভূ-পৃষ্ট যেন সম্পূর্ণ এক অগ্নি বলয়ে রূপান্তরিত হচ্ছে। বাইরে পা রাখা মানেই, আমার লেখা শুরুর সেই লোকটির মত মরন ঝাঁপ দেওয়া-গায়ে আগুন লাগিয়ে। মনে হচ্ছে যেন ...

রাজপথে ধোনি ও গেইলের যৌথ ব্যাটিং!

রাজপথে ক্রিকেট? রেড রোডে ঈদের নামাজ আর ধর্মঘটের দিন  রাজপথে , জমিয়ে ব্যাট-বলের ঠোকাঠুকি - দৃশ্যগুলি প্রায় মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ শোনার মত  স্বাভাবিক  এবং রুটিন ঘটনা। কিন্তু ছবিটা গত এক দশকে খানিকটা পাল্টেছে। ২০২২ থেকে রেড রোডেই শুরু হয়েছে দুর্গাপূজা কার্নিভ্যাল। পাশাপাশি উৎসবে-আন্দোলনে রাজপথ কাঁপানো মিছিল, শোভাযাত্রা আগেও ছিল এখনো আছে। কিন্তু ধর্মঘটের দিন, রাজপথে ব্যাট এবং বলের লড়াই আর দেখা যায় না গত এক দশকেরও বেশি সময় ধরে। সেই সময়ে দেখেছি ধর্মঘটের দিন, ভর দুপুরেও বিবাদী বাগের অফিস পাড়ায় বিরাজ করতো মধ্যরাতের নীরবতা! যানবাহন এবং মানুষের কোলাহলমুক্ত স্টিফেন  হাউসের সামনের রাজপথটায় দিব্যি চলতো ব্যাট হাতে বল পেটানোর ধুম। রাজপথের কালো পিচে লেখা হতো ক্রিকেট বলের উত্থান এবং পতনের রোমাঞ্চকর সব গল্প ।   আমরা জানি ইতিহাসের পুনরাবৃত্তি হয়। সম্প্রতি ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দুই প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি এবং ক্রিস গেইলকে একই সাথে  রাজপথের বিজ্ঞাপনী পর্দায় দেখা যাওয়ার মধ্যে   কি   তেমনি কিছুর  ইঙ্গিত আছে?  রাজপথের মাথায় ম...

ট্রেন পথে বশীকরণ, 'নীলঞ্জনা ক্লাব' এবং বুড়ো ভাম!

বশীকরনের একেবারে পসরা সাজিয়ে লিপস্টিকের মত সাঁটানো, ট্রেন কামরার আনাচে কানাচে। প্রলুব্ধ আপনি হবেনই। বেছে নেবেন কাউকে আপনার পছন্দ মতন। সত্যি কথা বলতে কি, ব্যর্থ প্রেমে সফলতা পেতে কে না চায়। এটা আরও সত্যি, লোকাল ট্রেনের ভিড়ে-চাপটা ডেলি ‘পাষণ্ড’ দের ক্ষেত্রে, কারণ এমনিতে তো চারদিক থেকে ধেয়ে আসা পদাঘাতগুলো থেকে তাদের রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই বশীকরনেই রক্ষা। শত্রু দমন থেকে সংসারে অশান্তি, হাতে অর্থ না থাকা থেকে ছেলেমেয়েদের পড়ায় মন না বসা – সবকিছুতেই তো পেরে না ওঠার অস্থিরতা , তাই টাঁক মাথা, ঘর্মাক্ত, নুয়ে পড়া, এলেবেলে ব্যর্থকামদের জীবনে বশীকরনের হাতছানি উপেক্ষা করার সাধ্য কোথায়! সেটা জানেন সমঝদাররা। তাই আয়োজনের কোনো খামতি রাখেননি তারা। গেট থেকে শুরু করে ট্রেন কামরার দেওয়াল, ছাদ – ছাড়েননি সম্ভাব্য নজরে পড়ার মতন কোনো স্থানকেই। গাঢ় রঙের আয়তাকার কাগজের বুকে  ততোধিক রঙিন ফোলানো অক্ষরে ভরা এই  তন্বী - বহ্নী লিফলেট গুলো যে এক নজরে যাত্রী বেচারাদের  তাদের রূপের ঘনঘটায়  বশীভূত করে ফেলবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সর্বোপরি সমস্ত সমস্যার - সে দাম্পত্য কলহ থেকে শুরু ক...

সোনালী স্মৃতির পথ ধরেঃ হলিউডকে “না”, ২ নং ঢাকুরিয়া কালী বাড়ি লেনের মালকিনের!

ঢাকুরিয়ার বিখ্যাত কালী বাড়ির ঠিক মুখে - পেল্লাই তিনতলা বাড়িটার সম্পর্কে যখন থেকে জেনেছি , তখন থেকে যাতায়াতের পথে আটপৌরে ওই বাড়িটার দিকে তাকিয়ে বিভূতিভূষণের শঙ্করের মত কবে যে এই 'চাঁদের পাহাড়' অভিযানের স্বপ্ন আমার সফল হবে এই ভাবনায় একেবারে কাতর হয়ে পড়েছি। কালী মন্দিরের সামনে জুতো খুলে মায়ের কাছে প্রনাম সারতে গিয়ে অনেক সময় এই প্রার্থনাও করেছি মা যেন একবার আমাকে বাড়িটাতে ঢোকার সুযোগ করে দেন। শেষমেশ, যাই হোক আমার ইচ্ছা পূরণ হয়। এক রবিবারের দুপুরে বাড়িটির নীচে দাঁড়িয়ে আমি যাকে ফোন করি – তিনি এই বাড়ির বর্তমান মালিক দেবব্রত দাস। ফোন ধরে তিনি আমাকে তিন তলায় উঠে আসতে বলেন। ঢোকার মুখে- মাথায় ওভারসিজ ব্যাঙ্কের সাইনবোর্ড লাগানো । মনে হতে পারে ব্যাঙ্কের অফিসে যাচ্ছি, যাই হোক রবিবার বলে সে ভয় নেই। ঢুকেই ডানদিকে উপরে যাওয়ার সিঁড়ি, ভর দুপুরেও তাতে বেশ আলোর অভাব, বিশেষ করে রোদ থেকে এলে একটু অন্ধকারই লাগে। যাই হোক দোতলায় ব্যঙ্কের অফিস ফেলে তিনতলায় পৌঁছতে দেবব্রত বাবু সাদরে আমাকে তাঁর ডাইনিং এর চেয়ারে বসান। আমি বেশ রোমাঞ্চিত! মাথার উপর একখানা পুরনো দিনের পেল্লাই ব্লেডের পাখা বেশ মজলিশি ঢঙ্গে ঘুরে...

শিলা-বৃষ্টির যুগলবন্দী! পথে-প্রান্তরে।

বৃষ্টি বনে শিলা ছড়িয়ে মেঘমালা ওই হাসে।  ঘাসের বুকে লুটিয়ে পড়ে, ইচ্ছেটা নেই বশে। গ্রীষ্মের দাবদাহ জুড়িয়ে অপরাহ্ণের সুবাতাস, সঙ্গে বৃষ্টি রস সিক্ত শিলা সন্দেশের সুমধুর পরিবেশন। প্রকৃতির এই দারুন আয়োজনে কেউই মুগ্ধ না হয়ে থাকতে পারে না। চলুন একবার মনের জানালায় উঁকি দেওয়া একান্ত ভালো লাগা এই মুহূর্ত গুলিকে, বাস্তবের ছবির সঙ্গে মিলিয়ে দেখি। উপরের এবং নীচের চলচ্ছবি দুটি সেল ফোনের ক্যামেরা বন্দী করেছে আমার পিসতুতো বোন নীল মাইতি। জায়মান প্রকৃতির সৌন্দর্যকে ধরে রাখার এই সুন্দর প্রচেষ্টা, ও যে দক্ষতা এবং শিল্প চেতনা থেকে করেছে, তা তার দৃষ্টিকোণ  যেটা থেকে সে ভিডিও টিকে শুট করেছে, তার প্রমান দেয়।  নীল পশ্চিমবঙ্গ সরকারের নার্সিং সার্ভিসে রয়েছে বেশ কয়েক বছর। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থেকেও তার এই প্রয়াস সত্যিই তারিফের দাবী রাখে। আশা করি ভিডিও দুটি উপভোগ্য হবে।  পরিশেষে আমার লেখা কবিতাটি শুধু এই চলচ্ছবি দুটোর আবহ কথা হয়ে ওঠার চেষ্টা করেছে মাত্র।