হে - কথাটায় যতটা সমর্পিত ভাব রয়েছে , ভগা ' র মধ্যে ততটাই খিল্লি । তবে ভগা , মানে ভগবান এতটাই শক্তিশালী যে তার সম্পর্কে ওইরকম হালকা , চাটনি মার্কা কথা বলে তাকে হিলানো সম্ভব নয় একদমই । তবে উপায় কি ! ভক্তরা কিন্তু এইটুকুতেই কোমরে গামছা কষে ফেলবেন না যেন । মনে রাখবেন , যুগে যুগে যেমন ভগবদানুরাগীরা ছিলেন , ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করার লোকও তেমনি কিছু কম ছিল না । তবে নাস্তিকদের কথা আলাদা । ভগবানের অস্তিত্বেই যারা বিশ্বাস করে না তাদের পক্ষে বা বিপক্ষে কোনো দলের মধ্যেই ফেলা যায় না । আসলে লড়াই তারাই করে , যারা তার অস্তিত্ব কে কায়মনোবাক্যে স্বীকার করে । তবে যুদ্ধ করবো বলে , তবে রে ভগা - ব ' লে তেড়ে গেলেই তো আর হয় না ! তার জন্য যথেষ্ট প্রস্তুতি চাই । 'ওহ মাই গড' ছবিতে পরেশ রাওয়াল! আজ থেকে ১৩ বছর আগে , ২০১২ সালে ' ওহ মাই গড ' বলে একটা হিন্দি সিনেমা , দারুন শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে ; কারণ ওর যে মূল চরিত্র - একজন গুজরাটি ব্যবসায...