" ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে! " সেই কোন্ ছোটবেলায় পড়েছিলাম কবি গোলাম মোস্তফার লেখা বিখ্যাত এই লাইন দুটি , ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে , ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে! মোদ্দা কথা , ছেলেরও ছেলে আছে । অর্থাৎ আজ যে শিশু সে আগামীদিনে শিশুর জন্মদাতা , পিতা। সাধারণত শিশু দিবসের দিনে এই লাইনটির কথা বেশী করে মনে করা হয়। কিন্তু আজ পিতৃ দিবসের সন্ধ্যায় , ওই কবিতার সূত্র ধরেই , আমার স্মৃতির পর্দায় ভেসে উঠলো অনেকদিন আগে পড়া একটা ছোট গল্পের কথা। যার সঙ্গে কবিতার এই লাইনটির গভীর সম্পর্ক রয়েছে। কবি গোলাম মোস্তফা গল্পটি পড়েছিলাম , তাও প্রায় বছর পনেরো তো হবেই। তখন সপ্তাহান্তে কৃষ্ণনগর থেকে বিকেল ৪টা ২০ ' র লোকাল ট্রেন ধরতাম শিয়ালদহ আসার। ভীষণ ভীড়। তাও আড়াই ঘন্টার রাস্তা। কি করবো , বুক স্টল থেকে একটা সাপ্তাহিক ' দেশ ' কিনে নিতাম , আর সেটা পড়তে পড়তেই পৌঁছে যেতাম গন্তব্যে। হকার , যাত্রী , স্টেশনে ওঠা নামার ত্রস্ত ব্য...