নরেন্দ্রপুর হল্ট , ভারতীয় রেল মানচিত্রে একমাত্র রেলওয়ে স্টেশন, যার নামকরণের নেপথ্যে স্বামী বিবেকানন্দের পূর্ব - নাম নরেন্দ্রনাথ দত্তের স্মৃতি মহিমা কে উজাগর করে রাখার ঐকান্তিক প্রচেষ্টা জড়িয়ে আছে। শিয়ালদহ স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের এই হল্ট স্টেশন হওয়ার ইতিহাস অবশ্য বেশ আকর্ষণীয়। কারণ গড়িয়া এবং সোনারপুর স্টেশনের মধ্যবর্তী এই নরেন্দ্রপুর থেকে পূর্বোক্ত দুই স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। খুব জোর হলে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে। নরেন্দ্রপুর স্টেশনে স্বামীজীর মূর্তি। প্রসঙ্গত ১৮৬২ সাল অর্থাৎ স্বামীজীর জন্মেরও (১৮৬৩ , ১২ ই জানুয়ারি) এক বছর আগে শিয়ালদহ থেকে নামখানা গামী রেল লাইনের পত্তন হয়েছিল। কিন্তু নরেন্দ্রপুর স্টেশনের সূচনা হয়েছিল তার অনেক পরে , ১৯৮৪ সালের ১৫ ই ডিসেম্বর। শুরুর সময়ে মাত্র ছয়, ছয় বারোখানা ট্রেন দাঁড়াতো , বললেন স্টেশনের সেই সময়কার স্টেশন মাস্টার বসন্ত কুমার নস্কর। প্রসঙ্গত , দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমি মানচিত্রে নরেন্দ্রপুর নামে কোনো মৌজা কখনো ছিল না , এমনকি আজোও নেই। ১৯৫৬ তে , উত্তর কোলকাতার পাথুরিয়াঘাটা থেকে , বর্তমান স্থল উখিল...